১১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে পণ্যের ফাঁদ, অগ্রিম টাকা নিয়ে উধাও

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ

ফেসবুকে আকর্ষণীয় দামে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন। ক্রেতা অর্ডার দিলেই অগ্রিম টাকা বিকাশ, নগদ বা ব্যাংকিং মাধ্যমে পরিশোধের নির্দেশ। টাকা হাতে পাওয়ার পর আর কোনো পণ্য নয়—বরং যোগাযোগ বিচ্ছিন্ন, নম্বর বন্ধ কিংবা একের পর এক অজুহাত। সামাজিক যোগাযোগমাধ্যমকে পুঁজি করে এভাবেই গড়ে উঠেছে অনলাইন প্রতারণার নতুন এক সিন্ডিকেট। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের পর এমন একটি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার সাইবার ক্রাইম ইউনিট।৩ এপিবিএন সূত্র জানায়, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট গত ৯ জুলাই বাগেরহাট সদর উপজেলার কালিয়া গ্রামে অভিযান চালিয়ে সৌরভ শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের খায়ের শেখের ছেলে।অভিযানে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মোট সাতটি সিম কার্ড (তিনটি আলাদা ও চারটি মোবাইলে ব্যবহৃত) এবং নগদ ৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো বিশ্লেষণ করে প্রতারণার নেটওয়ার্ক, ভুক্তভোগীর সংখ্যা এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ স্বীকার করেছে, সে প্রায় ছয় মাস ধরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত। ফেসবুকে একটি পেজ পরিচালনা করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিত। ক্রেতারা অগ্রিম অর্থ পরিশোধ করার পর পণ্য সরবরাহ না করে বিভিন্ন কৌশলে সময়ক্ষেপণ করত এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দিত। এভাবেই সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইন প্রতারণা এখন বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়; বরং এটি সংঘবদ্ধ অপরাধচক্রের রূপ নিচ্ছে। প্রতারকরা ভুয়া পরিচয়, একাধিক সিম, একাধিক মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত পেজ ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। তাই এসব অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর তদন্ত ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের গুরুত্ব বাড়ছে।এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, শিরোমনিতে অবস্থিত ৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিট সাম্প্রতিক সময়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় প্রতারণা চক্র শনাক্ত ও গ্রেফতারে ইউনিটটির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০