১১ জুলাই ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় প্রেমের জেরে মেয়েকে খুন! ৩৬ ঘন্টায় রহস্য ফাঁস-মা-বাবার নৃশংসতা

মোল্লা জাহাঙ্গীর আলম :
প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে খুলনায় নিজ মেয়েকে খুনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নিহত কিশোরীর নাম আরফানা হোসেন নির্জনা, বয়স ১৬। এ ঘটনায় পুলিশ তার মা আরিফা ইয়াসমিন সিমাকে আটক করে আদালতে সোপর্দ করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশ এখনো ধরাছোঁয়ার বাইরে।খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান শনিবার ১১ জুলাই সকালে সংবাদ সম্মেলনে জানান, মাত্র দেড় দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য ভেদ করেছে পুলিশ। গত ৮ জুলাই রাতে সদর থানার প্রান্তিকা আবাসিকের ৩ নম্বর সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। তখন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে জানা যায় নিহত সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা নির্জনা।পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মেয়ের একাধিক প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না বাবা-মা। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মতবিরোধ চলছিল। ঘটনার দিন বাকবিতণ্ডার একপর্যায়ে বাবা আলিম হোসেন কাঠের লাঠি দিয়ে মেয়ের মাথায় আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্জনার।পরে ধরা না পড়ার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী মিলে লাশ একটি ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে করে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসেন। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা আরিফা ইয়াসমিন সিমা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তিনি নিজেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। বিচারক তার বক্তব্য রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, পিবিআই ও সিআইডির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম, বেতার বার্তা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে দ্রুত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার অপর আসামি বাবা আলিম হোসেন আকাশকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। তার গ্রেফতার হলে হত্যাকাণ্ডের আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০