bntv24
১১ জুলাই ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর জেনারেল হাসপাতালের বা”থরুমে যুবক-যুবতী আ”টক – পুলিশে সোপর্দ

ডেস্ক :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন রোগী, স্বজন ও উপস্থিত লোকজন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।আটক দুজন হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের দাবি, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাইরে না আসায় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে হেফাজতে নেয়।এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। রোগী ও স্বজনরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। কখনো বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, আবার কখনো বলছেন তারা বিবাহিত। তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে।পুলিশের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি ত’দ’ন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।এ ঘটনায় হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সুষ্ঠু ত’দ’ন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০