Admin
৭ ডিসেম্বর ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সময় যারা ক্ষমতায় ছিলো তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। শিবগঞ্জের রাস্তা-ঘাটের বেহাল দশা। নামমাত্র যেটুকু করেছে তা কিছুদিন পরেই ধসে পরে গিয়েছে। শিক্ষাব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। হতদরিদ্ররা যে সুবিধা পাওয়ার কথা, তা সঠিকভাবে পায়নি। তিনি আরও বলেন, “আমি ১৯৯১ সালে এমপি হওয়ার পর এই শিবগঞ্জে ছোট-বড় ৬৫টি ব্রিজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা এমপিওভুক্ত করেছি এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছি। বিভিন্ন রাস্তাঘাট করেছি। তবে আমি যদি এবার এমপি নির্বাচিত হই, তাহলে শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০