১৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথাভাঙ্গায় আলুতলা স্লুইস গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

ডেস্ক :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মাথাভাঙ্গায় আলুতলা স্লুইস গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন রোববার সকালে। উল্লেখ্য, পুরাতন এই স্লুইস গেটটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। স¤প্রতি একটি গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে গেটটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যে সকল স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সে সকল এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। তবে আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি পর্যায়ক্রমে সবগুলি গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গেটটির সংস্কার কাজ শেষ হবে বলে জানান। প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ খান, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০