১৫ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্দিষ্ট সিন্ডিকেটের জন্য সুবিধা নয় ব্যবসার পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য : কেডিএ চেয়ারম্যান

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী অভিজাত বিপনী কেন্দ্র। এর ঐতিহ্য রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে কেডিএ সবধরনের উদ্যোগ গ্রহণ করবে। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছিলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের সুবিধা নয়, বরং সবার জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ তৈরি করা সরকারের মূল লক্ষ্য।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। ক্রেতা ও বিক্রেতাদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, নিউ মার্কেট এলাকার চারিপাশে অবৈধ স্টল সরিয়ে দেয়া এবং সিসিটিভি নজরদারি বাড়াতে হবে। ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়ে তিনি আশ্বস্ত করেন যে, বিগত ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, খুলনা নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১০

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১১

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১২

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৩

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৪

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৫

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৬

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৭

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৯

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২০