২৬ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর পৌর শহরের মাইকেল গেট সংলগ্ন এলাকায় যশোর টু চুকনগর মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে কেশবপুর উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।রোববার (২৬ জুলাই-২৬) প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে মোহাম্মদ আলী মোটরসাইকেলে করে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ভোলা-জ-১১-০০০৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় কেশবপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক বাীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিন কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে কেশবপুরের সর্বস্তরের মানুষ, মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলার বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসীর ভাষ্য, কেশবপুর একজন সাহসী মুক্তিযোদ্ধা, সৎ নেতৃত্ব এবং অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো।জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুনের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কেশবপুরবাসী এবং জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র কেশবপুর উপজেলার জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাআলা যেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১০

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১১

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

১২

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

১৩

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১৫

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১৭

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৮

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৯

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

২০