৬ অগাস্ট ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার সুফল: নওগাঁ জেলা পুলিশের অভিযানে যশোর থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশের শহরে স্থাপিত এআই (Artificial Intelligence) সংযুক্ত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা কাজে লাগিয়ে স্বর্ণ ছিনতাইয়ের একটি আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে যশোর থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনে জানতে পারেন, স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পাল নওগাঁ শহরের তাজের মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস দিয়ে তার গতিরোধ করে হাতব্যাগে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ব্যাপক তল্লাশি শুরু করা হয়।এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত শুরু হয়। তদন্তে নওগাঁ জেলা পুলিশের সদ্য স্থাপিত এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন জেলার সিসিটিভি ফুটেজ, টোল প্লাজার তথ্য এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করা হয়।এর ধারাবাহিকতায় ৩ আগস্ট থেকে পরিচালিত টানা বিশেষ অভিযানে যশোর জেলা পুলিশের সহযোগিতায় যশোরের কোতোয়ালি এলাকা থেকে ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য ও মাইক্রোবাস চালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামাল হোসেন জানান, চার সদস্যের একটি সংঘবদ্ধ চক্র এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা ঢাকার কল্যাণপুর থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে বহনকারী শ্যামলী পরিবহনের বাসকে কালো মাইক্রোবাসে অনুসরণ করে বগুড়া হয়ে নওগাঁ পর্যন্ত আসে। পরে সুভাষ পাল নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর তাজের মোড়ে তার হাতব্যাগে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়।ঘটনার পরপরই নওগাঁ শহরের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি শুরু হলে ছিনতাইকারীরা পৃথকভাবে বিভিন্ন দিকে সরে যায়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০