bntv24
৬ অগাস্ট ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভাকে কেন্দ্র করে মারধর ও লাঞ্ছনার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া কয়েকজন জুলাই যোদ্ধা অভিযোগ করেছেন, বিএনপির নেতা-কর্মীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। পরে আহত জুলাই যোদ্ধা, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন জুলাই যোদ্ধা অডিটোরিয়ামে প্রবেশ করলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতা-কর্মী তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকেও লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও মারধরের মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে দেখা যায়। একটি ভিডিওতে জাকির হোসেন মিন্টুকে চড়-থাপ্পড় মারার দৃশ্যও দেখা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।আহত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু বলেন, আমি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। আন্দোলনে আহত হওয়ার পর সরকার তদন্ত করে আমাকে এ স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে গেলে বিএনপির নেতা-কর্মীরা আমাকে মারধর করে বের করে দেয়। অন্যরা এগিয়ে না এলে হয়তো আরও বড় ক্ষতি হতো। আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি। আজ আমাদেরই অপমান করা হলো। এ ঘটনার বিচার চাই।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো ভূমিকা নেয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে আসছেন। অনুষ্ঠানেও তারা একই ধরনের মন্তব্য করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে। মারধরের অভিযোগ সঠিক নয়।এদিকে, প্রশাসনের উপস্থিতিতে এমন ঘটনার অভিযোগ উঠলেও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন।ঘটনার বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। তবে যে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখে বলতে পারব। ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে ঘটে থাকতে পারে। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় ঝড়ের আভাস

আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

ঈদগড়ে সৃজন স্কলারশীপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার সুফল: নওগাঁ জেলা পুলিশের অভিযানে যশোর থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

খুলনার কয়রায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

ফুলতলা বহুল আলোচিত কলেজ ছাত্র আলিফ রোহান হত্যা মামলায় ১ নং আসামীর ১০ বছরের কারাদণ্ড

খুলনা বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হালিম ডোনার এবং নজরুল ইসলাম মঞ্জু

১০

খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা

১১

জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা, চারা বিতরন 

১২

ঈদগাঁওতে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল

১৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা 

১৫

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি

১৭

রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

১৮

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ডুমুরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ

১৯

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে

২০