bntv24
৮ অগাস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

​খুলনার ডুমুরিয়ায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে ডুমুরিয়া বারোআনি বাজার এলাকায় অবস্থিত ‘ফেন্সি জুয়েলার্স’ নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের শাটারের ক্লাম্প ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং গচ্ছিত গলানো স্বর্ণ ও রূপার অলংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেবপ্রসাদ সরকার (দেবু) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রতিদিনের মতো দোকান তালাবদ্ধ করে বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন শাটারের ক্লাম্প ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। তিনি আক্ষেপ করে বলেন, “চোরেরা নগদ টাকাসহ আমার গলানো স্বর্ণ ও অলংকার নিয়ে গেছে, যাতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”এলাকাবাসীর অভিযোগ, ডুমুরিয়া বাজারে ও আশপাশের এলাকায় হঠাৎ করেই চুরি এবং ছিনতাইয়ের ঘটনা জ্যামিতিক হারে বেড়ে গেছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং রাতে পাহারা দিয়েও স্বস্তি পাচ্ছেন না।সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চুরির বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাজার এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদনে মোঃ রিপন তরফদার নিয়ামকে সাধারণ সম্পাদক 

রূপসায় ওসি রাজ্জাক মীরের নেতৃত্বে সন্ত্রাস- মাদক বিরোধী বিশেষ অভিযান

রক্তদাতাদের মানবিক সেবায় ঈদগাঁওয়ের ব্লাড ব্যাংকের ৯ দফা দাবী উত্থাপন  

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

ফকিরহাটে মৎস্যঘেরে কর্মচারীর লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

১০

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি

১১

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

১২

ঈদগাঁও লালাশরিয়া পাড়া সড়কের বেহাল দশা,ইউপি চেয়ারম্যান সোহেল জাহানের পরিদর্শন 

১৩

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে মানববন্ধন 

১৪

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বিএনপির আয়োজনে যুবদলের সদস্য সচিবের বাহাদুর মুন্সী বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণ প্রতিবাদ সভা

১৫

যশোরে ঘরের মধ্যে একই খাটে মিলল গলায় ওড়না প্যাঁচানো মা ও হাত-পা বাঁধা ছেলের মরদেহ

১৬

রূপসায় টাকার অভাবে চিকিৎসা হয়নি,ডেঙ্গুতে ছাত্রীর মৃত্যু

১৭

৫০০ টাকায় চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেহানার আর্তনাদ

১৮

কালের বিবর্তনে ঈদগাঁওর গ্রামীন জনপদে  বিলুপ্তি পুকুর ও জলাশয়, সংরক্ষণ দাবী 

১৯

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

২০