bntv24
৮ অগাস্ট ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরও ছাড়া পায়নি ডাকাত,আটক ১ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদে বসতঘরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে ধরে ফেলেছেন শাহাদত আনোয়ার শিবলী ওরফে বাবু নামে এক যুবক। শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।আহত বাবুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ধরা পড়া ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহত বাবু ঐ এলাকার ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করে এগিয়ে যান। এসময় এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু হাত দিয়ে আঘাতটি প্রতিহত করেন। পরে তিনি এক ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। তখন অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়। পালিয়ে যাওয়া ডাকাতরা তার মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য অল্প কিছু জিনিস নিয়ে যায় বলে জানান চাচা সরওয়ার।প্রতিবেশী সাবেক উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক জানান, ডাকাতির খবর পেয়ে আহত যুবকের চাচা সরওয়ারের ফোন পেয়ে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে আহত বাবুর অবস্থা গুরুতর দেখে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠান। একই সঙ্গে থানার ওসির সঙ্গে কথা বলে ধরা পড়া ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তরের ব্যবস্থা করেন।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত দুই সপ্তাহে ঈদগাঁও উপজেলা জুড়ে অর্ধ ডজনের বেশি ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মিডিয়াসেলের সদস্য নাসির ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরও ছাড়া পায়নি ডাকাত,আটক ১ 

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ.লীগের ৬ নেতা আটক

ঈদগাঁওর ফাস্টফুড দোকানে জন্মদিন কেকের চড়া দামে বিপাকে ক্রেতারা 

০২ রাউন্ড গুলিসহ ০১ জন গ্রেফতার

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

বর্তমান পরিস্থিতিতে চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

মুজগুন্নীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

১০

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

১১

বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন

১২

উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

১৩

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি

১৪

প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার না থাকার কারণ জানালেন জামায়াত আমির

১৫

তনু হত্যা মামলা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার

১৬

এক সপ্তাহে ১৪ মৃত্যু ৪৩ কিলোমিটারের মহাসড়কে ৮ মাসে ঝরল ৩১ প্রাণ

১৭

ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি

১৮

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

১৯

আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ

২০