৯ অগাস্ট ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

কয়রা উপজেলা প্রতিনিধি:বিএম আলামিন ইসলাম
আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক সালমান হায়দার সেলিম।তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, সালমান হায়দার সেলি কেবল দলের একজন পরীক্ষিত নেতাই নন, তিনি বিগত বছরগুলোতে স্বৈরাচারী শাসনবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াইয়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা এবং বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।মহেশ্বরীপুর ইউনিয়নের সাধারণ ভোটারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, যোগ্য এবং রাজপথের সাহসী নেতৃত্বকে দেখতে চায় ইউনিয়নবাসী। সেই বিবেচনায় দলের হাইকমান্ডের কাছে সালমান হায়দার সেলিম        জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্বের সাথে বিবেচনা করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম সাথে কথা বললে তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকেছি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সরব ছিলাম। মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।”বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এই নেতা, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পথকে আরও সুগম করবে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০