bntv24
১০ অগাস্ট ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি


মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ দাবি করেছেন তারা।রোববার (৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়।বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অনুসরণ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে জামায়াত-শিবির, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি বিএনপির একটি অংশের লোকজনও রয়েছেন বলে দাবি করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান বিক্ষোভকারীরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি বিতরণ এবং ভিজিডি কার্ড প্রদানের ক্ষেত্রেও অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, গোলাম আযম সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, মস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত, অভিযোগের তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিও তোলেন তারা।এদিকে, বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া সকল নিয়ম মেনে বৈধ ভাবে করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১০

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১১

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

১২

ডুমুরিয়া ও বিল ডাকাতিয়ার সীমান্তবর্তী বিলে বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন আড়ংঘটা ইউপি চেয়ারম্যান জনাব এম এ ফরিদ আক্তার

১৩

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪

কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী  বিরল প্রজাতির কালোমুখো হনুমান

১৫

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

১৬

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

১৭

ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীন ঐতিহ্য  রেডিও-ক্যাসেট প্লেয়ার বিলুপ্ত

১৮

ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

১৯

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ

২০