bntv24
১০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“বিশ্বাসের সমাধান, সেবাই নতুন মাত্রা”—এই স্লোগানকে সামনে রেখে মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কেশবপুরে সেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে ট্রাস্ট হেলথ্ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (০৯ আগস্ট-২৬) বিকেলে কেশবপুরের সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম-এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুনসুর আলী-এর সঞ্চালনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ সোহানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন। সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম বলেন, “মানুষের কাছে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ট্রাস্ট হেলথ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”উপস্থিত ছিলেন, সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাধানের পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ম্যানেজার বিল্লাল হোসেন। বক্তারা বলেন, কেশবপুরে নতুন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে। তবে অসহায় ও দরিদ্র মানুষের কথা বিবেচনা করে স্বল্প খরচে চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ ও সেবার মান বজায় রাখার আহ্বান জানান তারা। দোয়া মাহফিল পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

অতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

খুলনা জেলার বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস কে কুপিয়ে জখম

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদনে মোঃ রিপন তরফদার নিয়ামকে সাধারণ সম্পাদক 

রূপসায় ওসি রাজ্জাক মীরের নেতৃত্বে সন্ত্রাস- মাদক বিরোধী বিশেষ অভিযান

রক্তদাতাদের মানবিক সেবায় ঈদগাঁওয়ের ব্লাড ব্যাংকের ৯ দফা দাবী উত্থাপন  

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

১০

ফকিরহাটে মৎস্যঘেরে কর্মচারীর লাশ উদ্ধার

১১

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

১২

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

১৩

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি

১৪

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

১৫

ঈদগাঁও লালাশরিয়া পাড়া সড়কের বেহাল দশা,ইউপি চেয়ারম্যান সোহেল জাহানের পরিদর্শন 

১৬

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে মানববন্ধন 

১৭

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বিএনপির আয়োজনে যুবদলের সদস্য সচিবের বাহাদুর মুন্সী বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণ প্রতিবাদ সভা

১৮

যশোরে ঘরের মধ্যে একই খাটে মিলল গলায় ওড়না প্যাঁচানো মা ও হাত-পা বাঁধা ছেলের মরদেহ

১৯

রূপসায় টাকার অভাবে চিকিৎসা হয়নি,ডেঙ্গুতে ছাত্রীর মৃত্যু

২০