Bntv245487
২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক :

২১ আগস্ট ২০২৬ ইং তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ জনাব ফরহাদ মজহার।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান, জাতীয় জনতার জোট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিজেপি। এছাড়াও আকিজ বেকার্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।জাতীয় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কণ্ঠভোটে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান সভাপতি এবং মোঃ জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এছাড়া কণ্ঠভোটে নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন—সাংগঠনিক সম্পাদক:মোঃ মইন উদ্দিন গাজী,দপ্তর সম্পাদক: মোঃমানিক মিঞা,অর্থ বিষয়ক সম্পাদক:সালাউদ্দিন আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক:মোঃ আল আমিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক:মোঃ আল আমিন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক:মোঃ শাকিল আহমেদ,আইন বিষয়ক সম্পাদক:মোঃ নাজমুল হক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: আব্দুল কাইয়ুম, সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান জানান, সংগঠনের বাকি পদগুলো আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে।সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিক্রয় পেশাজীবীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু কর্মক্ষেত্রে তাদের অনেকেই ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।বক্তারা আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের সকল বিক্রয় পেশাজীবীর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “একতাই শক্তি, একতাই মুক্তি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় BSPA কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় অসময়ের তরমুজে কৃষকের মুখে হাসি, ৩০৪ হেক্টরে চাষ

সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় একটি যাএীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিউলী রানী দাস(২৯) নামে এক নারী নিহত আরো ২০ জন আহত হয়েছেন

কেশবপুরের সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত 

কুষ্টিয়ায় পিএফজির আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফির আসে শান্তি

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক

১০

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

১১

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

১৫

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

১৬

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

১৭

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

১৮

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

১৯

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

২০