Bntv245487
২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় অসময়ের তরমুজে কৃষকের মুখে হাসি, ৩০৪ হেক্টরে চাষ

জি.এম. ফিরোজ, ডুমুরিয়া

সারাদেশে সবজি চাষিরা ন্যায্য দাম না পেয়ে যখন হতাশ, তখন ব্যতিক্রমী চিত্র খুলনার ডুমুরিয়ায়। মাছের ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০৪ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। ইতোমধ্যে মাঠ থেকেই তরমুজ কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শরাফপুর, শোভনা, আটলিয়া, মাগুরখালী, ডুমুরিয়া সদর ও ভাণ্ডারপাড়া ইউনিয়নের বিভিন্ন বিলে অসময়ের তরমুজের আবাদ হয়েছে। বিশেষ করে নলঘোনা বিলে ঘেরের আইলজুড়ে এখন চোখে পড়ছে মাচায় ঝুলে থাকা ছোট-বড় তরমুজ।সরেজমিনে নলঘোনা বিলে প্রায় চার কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ঘেরের আইলে রঙিন নেটের ব্যাগে ঝুলছে তরমুজ। কৃষকদের ব্যস্ত সময় কাটছে পরিচর্যায়। চাষিরা বলছেন, মাছের পাশাপাশি ঘেরের আইলে তরমুজ চাষ করে অতিরিক্ত আয় সম্ভব হচ্ছে।নলঘোনা বিলের তরমুজ চাষের পথিকৃৎ জাবেদ আলী শেখ (৬৮),মোঃ মিজানুর গাজী (৫৫) জানান, পাঁচ বছর আগে শখের বসে তরমুজ চাষ শুরু করেন। ভালো ফলন ও দাম পাওয়ায় পরবর্তীতে দুইটি ঘেরে চাষ করেন। গত ২১ আগস্ট চলতি মৌসুমের প্রথম ফল বিক্রি করে ৬১ হাজার টাকা পেয়েছেন। এবার দুই ঘের থেকে প্রায় ৫ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।তরমুজ ব্যবসায়ী খায়রুল ইসলাম জানান, ইতোমধ্যে ১১টি পিকআপে ডুমুরিয়ার তরমুজ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। আরও প্রায় দুই মাস এ ব্যবসা চলবে।তবে সাফল্যের পাশাপাশি অভিযোগও রয়েছে। কৃষক নারায়ণ মণ্ডল বলেন, বিলে তরমুজ গাছে ভাইরাসের আক্রমণে অনেক গাছ নষ্ট হচ্ছে। কৃষি অফিসের পর্যাপ্ত সহযোগিতা ও নিয়মিত পরামর্শ না পাওয়ার অভিযোগও করেন তিনি। অন্যদিকে স্থানীয় আড়তে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, তরমুজ চাষিদের যথাসম্ভব সহযোগিতা করা হচ্ছে। এ বছর কৃষকরা ভালো দাম পাচ্ছেন।ডুমুরিয়ার ঘেরের আইলে অসময়ের তরমুজ এখন শুধু কৃষকের বাড়তি আয়ের পথ নয়, তৈরি করেছে নতুন কৃষি-বাণিজ্যের সম্ভাবনা। তবে রোগবালাই ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে এ চাষ আরও লাভজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় অসময়ের তরমুজে কৃষকের মুখে হাসি, ৩০৪ হেক্টরে চাষ

সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় একটি যাএীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিউলী রানী দাস(২৯) নামে এক নারী নিহত আরো ২০ জন আহত হয়েছেন

কেশবপুরের সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত 

কুষ্টিয়ায় পিএফজির আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফির আসে শান্তি

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক

১০

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

১১

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

১৫

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

১৬

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

১৭

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

১৮

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

১৯

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

২০