Bntv245487
২৫ অগাস্ট ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন: খুবিসাস 

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনার মানুষের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। খুবিসাস ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা উঠে আসে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়, তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রশংসা করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ।স্বাগত বক্তব্য রাখেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য রাখেন ম্যাগাজিনের ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা।অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক, নি’হ’ত ছাড়াল ৩০০

কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন 

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতির দুই ছেলেকে বেধড়ক মারপিট; থানায় অভিযোগ

সাংবাদিককে হেনস্তা,(বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

কয়রায় মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি আদালতে প্রেরণ

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার, গুলির ঘটনায় ০৪ জন গ্রেফতার

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল 

১০

ফুলতলা যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী( স,)পালিত 

১১

খুলনা জেলা প্রশাসকের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১২

বাগেরহাটে যৌথ অভিযানে ৫৫টি ছুরিসহ গ্রেফতার ১১

১৩

খুলনায় ঘেরে ভাসছিল যুবকের লাশ! নিখোঁজ রনির মরদেহ বলে সন্দেহ

১৪

দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ

১৫

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর ‘যাচাইকৃত কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

১৭

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

১৯

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ

২০