Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসেন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আনোয়ার হোসেন (পরিচিতি নম্বর-১৮৪১৩)। মঙ্গলবার তিনি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের যোগদানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কেশবপুরে তাঁর কর্মকালীন সময়ের সাফল্য কামনা করেন।দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।কেশবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ ও জনবান্ধব নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জলাবদ্ধতা নিরসনসহ উপজেলার বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনকে কেশবপুরে আন্তরিক স্বাগতম ও তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০