Bntv245487
২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার ব্যস্ততম সড়ক কেশবপুর-বেতগ্রাম সড়কের ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন বেহাল অবস্থায় জরাজীর্ন হয়ে পড়েছে।আসন্ন বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় হাজারো খানা-খন্দে পরিনত হয়ে লাখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে। জনগুরুত্বপুর্ণ এই সড়কটির বেহালদশা নিয়ে কর্তৃপক্ষের উদাশিনতায় অবহেলিত রয়ে গেছে বলে মনে করেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে এই সড়কটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে চরম ভোগান্তির আর এক নাম হিসাবে পরিচিতি পেয়েছে।সড়কটি দিয়ে শুধু কেশবপুর উপজেলার মানুষ নয়; পার্শবর্তী মনিরামপুর ও সাতক্ষীরা জেলার তালা-কলারোয়া উপজেলাসহ ২ জেলার ৪ উপজেলার অর্ধশত গ্রামের অসংখ্য মানুষ চলাচল করে থাকেন। শ্রীরামপুর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৬ কিঃ মিঃ এর মধ্যে ১কিলোমিটার সম্প্রতি জোড়াতালি দিয়ে সংষ্কার করলেও প্রায় ৫ কিঃ মিঃ সড়কই ভেঙ্গেচুরে ছোট-ছোট গর্তে পরিণত হয়েছে। ভুক্তভোগী মানুষের মনে একটাই প্রশ্ন আর কত খারাপ হলে হবে সংস্কার?এই অবহেলিত জনপদের লক্ষ-লক্ষ মানুষের একটাই প্রাণের দাবী, মানুষের পদভারে ছিন্ন-ভিন্ন সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক।এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আওয়ালুর রহমান বলেন, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। ৭ কিলোমিটার সড়কের মধ্যে সম্প্রতি দেড় কিঃমিঃ সড়ক সংস্কার করা হয়েছে। বাকী সাড়ে ৫ কিঃ মিঃ সড়ক নিয়মিত রক্ষনাবেক্ষনের আওতায় অতিদ্রুত সংস্কার করা হবে। যেহেতু সড়কটি মেঘা প্রকল্পের অন্তর্ভুক্ত বরাদ্ধ পেলে দ্রুত সড়কের কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০