Bntv245487
২৯ অগাস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে দেশটির বন্যাকবলিত এলাকা থেকে ভেসে আসা সাতটি মরদেহ ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে উদ্ধার করা হয়েছে।ভারতীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। একই বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য প্রকাশ করেছে বিবিসি হিন্দি।মহারাজগঞ্জের নিচলাউল তহসিলের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ গুপ্ত বিবিসি হিন্দিকে জানান, বৃহস্পতিবার বিকেলে গণ্ডক নদী থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। মরদেহগুলো উজান থেকে, অর্থাৎ নেপাল থেকে ভেসে আসার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলার নদী থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।এদিকে নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ জনে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০