Bntv245487
২৯ অগাস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি ঃ  

“মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলায় জীবন গড়ো। এ শ্লোগানকে সামনে রেখে —খুলনার দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বাজুয়া চড়ার বাঁধে দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচি ও আলোচনা সভার আহ্বায়ক শিক্ষক দেবব্রত সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তুর্যয় সরদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, শিক্ষক মনোহর চন্দ্র দেশী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত রায়, ব্যাংক কর্মকর্তা অরুপ গাইন, অ্যাডভোকেট রুহুল আমিনসহ অনেকে।এছাড়া উপস্থিত ছিলেন মনীষ রায়, অনুপ জোয়ার্দার, দেবাশীষ মন্ডল, আলোকেশ রায়, ডাক্তার সমীত দেব রায়, শিক্ষক কুমারেশ মন্ডল, সুবোধ মন্ডল, তন্ময় রায় ,শেক্সপিয়ার রায় , সমিরন মন্ডল, প্রসেনজিৎ জোয়ার্দার ,টুটুল জোয়ার্দার সত্যজিৎ গাইন, কনিকা পোদ্দার, সঞ্জয় বৈদ্য, চিত্তরঞ্জন দেশীসহ আরও অনেকে।বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সময়মতো সহায়তা ও সচেতনতা তৈরির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।পরবর্তী কর্মসূচি হিসেবে দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক কর্মসূচি এবং প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০