আবিদুর রহমান আলিফ
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে সামনে রেখে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফুল ইসলাম, উপ পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাম্য আদালতের মাধ্যমে অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে অসহায় মানুষদের আইনের সেবা দেয়াই আমাদের লক্ষ্য।
মন্তব্য করুন