আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন।পরিদর্শনকালে মান্যবর জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে তদারকি করেন। এ সময় তিনি কারাবন্দিদের দৈনন্দিন জীবনযাত্রার মান, খাবারের গুণগত মান ও সরবরাহ পরিস্থিতি, কারা কারখানার কার্যক্রম এবং বন্দিদের সামগ্রিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে জেল সুপারসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন