Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মোল্লা জাহাঙ্গীর আলম :

সড়ক দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের* উদ্যোগে আজ ৩১ আগস্ট ২০২৬ সোমবার খুলনা পাবলিক কলেজে একটি ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল জনাব মুনির আব্বাস, এনডিসি (পদাতিক)। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম, ডিসি ট্রাফিক, খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ট্রাফিক আইন মেনে চলা, সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ও গাড়িতে সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।তিনি আরও বলেন, “বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে। সড়কে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ করলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। ছোট একটি ভুলের কারণে একটি জীবন ঝরে যেতে পারে, একটি পরিবার নিঃস্ব হতে পারে।সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মুনির আব্বাস শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেরা সচেতন হবে এবং অন্যদেরও সচেতন করবে।ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খুলনা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে ” ট্রাফিক আইন মেনে চলি—নিরাপদ সড়ক গড়ি” স্লোগানে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১০

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১১

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৩

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৫

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৬

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৭

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

১৯

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

২০