Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।সোমবার (৩১ আগস্ট-২৬) বিকেল ৪ টায় সম্মেলনে কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মোঃ সাইদুর রহমান সাইদ-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তবিবুর রহমান-এর সঞ্চালনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব বেলাল হোসাইন ও জেলা কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা আব্দুস সামাদ।প্রধান অতিথি ১ মাসব্যাপী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ সফল করতে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণসংযোগ কার্যক্রম শুধু সাংগঠনিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে।তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের মধ্যে যারা এখনো ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হননি, তাদের কাছেও দাওয়াত পৌঁছে দিতে হবে। কোনো পরিবার বা সদস্য যেন দাওয়াতি কার্যক্রমের বাইরে না থাকে, সেদিকে দায়িত্বশীলদের বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি উপযুক্তদের সহযোগী ফরম পূরণে উৎসাহিত করার কথাও বলেন তিনি।সম্মেলনে বিভিন্ন দায়িত্বশীলরা গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন, আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে হবে। যারা চাকরি করেন, তাদের কর্মস্থলের সহকর্মীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।দায়িত্বশীলরা বিশেষভাবে যুবসমাজকে দাওয়াতি কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তরুণরাই সমাজের বড় একটি শক্তি। তাই তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের বিষয়ে দাওয়াতি কাজ আরও বিস্তৃত করতে হবে।এ সময় কর্মীদের বই উপহারের মাধ্যমে মানুষের কাছে জ্ঞান ও আদর্শভিত্তিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে বই উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়। এছাড়া খোলা ময়দানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দাওয়াতি কার্যক্রম, ছোট ছোট বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, মানুষের সমস্যার কথা শুনতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।সম্মেলনে ১ মাসব্যাপী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ সফল করতে ইউনিট, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা এবং সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১০

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১১

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৩

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৫

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৬

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৭

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

১৯

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

২০