Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।সোমবার (৩১ আগস্ট-২৬) দুপুরে কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইকতিয়ার-এর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে কেশবপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নবাগত ইউএনও-এর সঙ্গে সাংবাদিকদের আন্তরিক মতবিনিময় হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “কেশবপুরের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কেশবপুরের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের সাংবাদিকরা কেশবপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইকতিয়ার, সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, সদস্য সচিব মনজুরুল ইসলাম ডাবলু, ফটোসাংবাদিক এম. এ. খালেক, যুগ্ম প্রশাসন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোসলেম উদ্দিন,, সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কেশবপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১০

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১১

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৩

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৫

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৬

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৭

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

১৯

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

২০