আবিদুর রহমান আলিফ
‘সামপ্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। খুলনা জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচাররোধে সকলকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেলা প্রশাসনের কর্মকর্তা, স্কুল-মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন