Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুকৃবির ‘নবাঙ্কুর’-এ শোভন-নিরবের জয়, নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নবাঙ্কুর’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদ আল সাহাব শোভন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসওয়াদ ইসলাম নিরব।গণতান্ত্রিক চর্চার আদলে উৎসবমুখর পরিবেশে গতকাল ৩০ আগস্ট শুরু হয় ‘নবাঙ্কুর’-এর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। এতে কৃষি অনুষদের ৮০ জনের বেশি শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাইদ আল সাহাব শোভন, সাইদা রিফা ও মুমতারিন আক্তার জেরিন। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আসওয়াদ ইসলাম নিরব ও আনিসুজ্জামান রাফি।নির্বাচনী ইশতেহার প্রকাশ ও প্রচারণায় সরগরম হয়ে ওঠে ক্যাম্পাস। এর ধারাবাহিকতায় আজ ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।ফলাফলে সভাপতি পদে সাইদ আল সাহাব শোভন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আসওয়াদ ইসলাম নিরব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৯ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ‘নবাঙ্কুর’-এর সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।এর আগে ২০২৫-২৬ মেয়াদে ‘নবাঙ্কুর’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. ফারজানা তারফদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবু হুরায়রা। তাঁদের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫০ বছর পর ঈদগাঁওর মাইজ পাড়া নাসী খালে ব্রীজ, যোগাযোগে আমূল পরিবর্তন 

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

দাকোপে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা

ঈদগাঁওয়ের দৃষ্টিনন্দন পালপাড়া-গরুর হালদা সড়কে বিনোদন প্রেমীদের ভীড় 

খুকৃবির ‘নবাঙ্কুর’-এ শোভন-নিরবের জয়, নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

১০

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১১

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

১২

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

১৩

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

১৪

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৫

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

১৬

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

১৮

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১৯

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

২০