Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় চায়না জালে নিধন হচ্ছে ছোট পোনা, বিল-খালে নীরব ‘মাছ শিকার’!

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়াজুড়ে খাল-বিল, নদী-নালায় নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না জালে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির ছোট পোনা মাছ। এতে একদিকে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জলজ জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, বিচ্ছিন্নভাবে দু-একটি স্থানে অভিযান হলেও উপজেলার বিস্তীর্ণ জলাভূমিতে নিয়মিত নজরদারি না থাকায় চায়না জালের ব্যবহার বন্ধ হচ্ছে না।ডুমুরিয়ার বিশাল বিলডাকাতিয়া ও এর আশপাশের খাল-বিল, নদী-নালাজুড়ে বিভিন্ন স্থানে চায়না জাল পেতে মাছ ধরার অভিযোগ রয়েছে। বাংলাদেশের ২য় বৃহত্তম বিলডাকাতিয়া বিল, সিঙ্গার বিল, মধুগ্রাম, বরুনা বিল, কপালিয়া, রংপুর, টোলনা,রুদাঘরা বিল,শলুয়া,কৃষ্ণনগর,কোমরাইলসহ বিস্তীর্ণ জলাভূমিতে এভাবে ছোট পোনা মাছ নিধন চলছে বলে স্থানীয়রা দাবি করেছেন।স্থানীয়দের প্রশ্ন—একটি-দুটি স্থানে অভিযান চালালেই কি শেষ হবে পোনা মাছ নিধন? কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যদি নিয়মিত মাঠে না থাকেন, তাহলে হাজার হাজার চায়না জালে আটকা পড়া ছোট মাছ ও জলজ প্রাণী রক্ষা করবে কে?মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, চায়না জালে বড় মাছের পাশাপাশি অসংখ্য ছোট পোনা, ব্যাঙ, জলজ পোকামাকড়সহ বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট আরও তীব্র হতে পারে।সচেতন মহলের দাবি, শুধু লোক দেখানো অভিযান নয়—বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার সব খাল-বিল ও নদী-নালায় নিয়মিত অভিযান, চায়না জাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও প্রশাসনের সমন্বিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।স্থানীয়দের ভাষ্য, পেটের দায়ে যারা মাছ ধরছেন তাদের বিষয়টি যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি আগামী প্রজন্মের মাছের ভাণ্ডার রক্ষায় নির্বিচারে পোনা নিধনও বন্ধ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান ও র‌্যালি

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত 

ঈদগাঁও স্টেশনে ভাসমান দোকানে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বটিয়াঘাটায় যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা

ডুমুরিয়ায় চায়না জালে নিধন হচ্ছে ছোট পোনা, বিল-খালে নীরব ‘মাছ শিকার’!

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

১০

খুলনায় কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২৩তম বর্ণাঢ্য রালি উদ্বোধন করেন : শিক্ষামন্ত্রী 

১১

দীর্ঘ ৫০ বছর পর ঈদগাঁওর মাইজ পাড়া নাসী খালে ব্রীজ, যোগাযোগে আমূল পরিবর্তন 

১২

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১৩

ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৪

দাকোপে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

ঈদগাঁওয়ের দৃষ্টিনন্দন পালপাড়া-গরুর হালদা সড়কে বিনোদন প্রেমীদের ভীড় 

১৬

খুকৃবির ‘নবাঙ্কুর’-এ শোভন-নিরবের জয়, নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়

১৭

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

১৮

যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

১৯

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

২০