Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে

ডেস্ক :

ক্রমেই ভয়ানক হয়ে উঠছে মশাবাহিত ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রোগটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ নিয়ে চলতি বছরে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৭ হাজার ১৭০ জন।এর আগে সোমবার (৩১ আগস্ট) ডেঙ্গুতে একদিনে সারাদেশে চারজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৯৭ জন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি তিনজনের একজন ঢাকা উত্তর সিটি, একজন চট্টগ্রামের এবং একজন ময়মনসিংহ বিভাগের।প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে বরিশাল বিভাগের ১২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩৯ জন, ঢাকা বিভাগের ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩৮ জন, খুলনা বিভাগের ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগের ৮৭ জন, রাজশাহী বিভাগের ১১৪ জন, রংপুর বিভাগের ৩৪ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৪ হাজার ৩৮৫ জন।এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান ও র‌্যালি

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত 

ঈদগাঁও স্টেশনে ভাসমান দোকানে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বটিয়াঘাটায় যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা

ডুমুরিয়ায় চায়না জালে নিধন হচ্ছে ছোট পোনা, বিল-খালে নীরব ‘মাছ শিকার’!

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

১০

খুলনায় কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২৩তম বর্ণাঢ্য রালি উদ্বোধন করেন : শিক্ষামন্ত্রী 

১১

দীর্ঘ ৫০ বছর পর ঈদগাঁওর মাইজ পাড়া নাসী খালে ব্রীজ, যোগাযোগে আমূল পরিবর্তন 

১২

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১৩

ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৪

দাকোপে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

ঈদগাঁওয়ের দৃষ্টিনন্দন পালপাড়া-গরুর হালদা সড়কে বিনোদন প্রেমীদের ভীড় 

১৬

খুকৃবির ‘নবাঙ্কুর’-এ শোভন-নিরবের জয়, নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়

১৭

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

১৮

যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

১৯

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

২০