Bntv245487
২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা নগরীর জেলখানা ঘাটে গতকাল রাতে ফেরির ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। সে সাঁতার জানে না বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে জেলখানা ঘাট এলাকায় যাত্রী পারাপারের একটি ট্রলার নদী পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ফেরি এসে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রলারটি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। ট্রলারে থাকা অনেক যাত্রী সাঁতরে কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন রাকিব। নিখোঁজ রাকিবের মায়ের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। কান্নায় ভেঙে পড়ে তিনি বারবার ছেলেকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। স্বজনদের কান্না ও উৎকণ্ঠায় ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেরা ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে। রাতভর নদীতে তল্লাশি চালানো হলেও আজ সকাল পর্যন্ত রাকিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।নৌ-পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নদীতে কারেন্ট বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ডুবুরি দল কাজ করছে।এলাকাবাসীর অভিযোগ, ফেরির বেপরোয়া চলাচল ও ট্রলারগুলোর ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত নিখোঁজ রাকিবকে উদ্ধার এবং ঘাটে নৌ-নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।নিখোঁজ রাকিবের পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন রাকিবকে সুস্থভাবে ফিরিয়ে দেন _আমীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

১০

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

১১

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১২

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৬

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৯

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০