Bntv245487
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 
কক্সবাজারের ঈদগাঁও বাজারে যানজট নিরসন ও চলাচলের পথ সুগম করতে দ্বিতীয় দিনেও পরিচালিত হলো ফুটপাত দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই অভিযানের ফলে দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী,ক্রেতাদের মাঝে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানালো ঈদগাঁওবাসী।
২ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১১টার পর থেকে সন্ধ্যা পযন্ত ঈদগাঁও বাজারে বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। সাথে ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদু জব্বার সহ পুলিশ,আনচার সদস্য,পরিষদে গ্রাম পুলিশ সদস্যগণ। 
ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক,মাছ বাজার সড়ক,পশ্চিমের তরকারী বাজার সড়ক,হাসপা তাল সড়কসহ বাজারের প্রধান সড়কে ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবলে থাকায় প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হতো। কেনাকাটা করতে আসা নারী পুরুষ,পথচারীদের হাঁটার মত ন্যূনতম জায়গা থাকতো না। যত্রতত্রে পন্যসামগ্রী বিক্রিসহ উপরের অংশে চট বা টিন দেয়ার কারনে যানবাহন চলাচলে পযাপ্ত জায়গা নেই। পথচারী এবং কেনাকটার লক্ষে বাজারে আসা লোকজনদের নানামুখী সমস্যায় পড়তে হয়। জনভোগান্তি দূর করতে অবশেষে দ্বিতীয় দিনেও অভিযান করে উপজেলা প্রশাসন। প্রথম দিনের মতো ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সকাল থেকে ডিসি সড়কের দুপাশের অবৈধ শেড এবং দোকানের বর্ধিত অংশ,অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে যোগ হলো এস্কেভেটর।অভিযানের পরপর জেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিতে খোলামেলা পরি বেশ রুপ লাভ করেছেন। পথচারীরা জানান, বহু দিন পর হলেও বাজারের সৌন্দর্য ফিরে এসেছে।পুরাতন এই বাজারের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে উচ্ছেদ অভিযান নিয়মিত বজায় রাখার দাবী সচেতন মহলের। সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানালেন,স্বাধীনতার দীর্ঘবছর পর ঈদগাঁও বাজারে এমন অভিযান চোখে পড়েনি। উপজেলা প্রসাশনকে ধন্যবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

১০

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

১১

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১২

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৬

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৯

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০