Bntv245487
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

আবিদুর রহমান আলিফ 

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত জুন মাসে অস্ট্রেলিয়া সফর করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। সফরকালে তাঁরা মোনাশ ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন বিষয়ে বিভিন্ন কর্মশালা, রাউন্ডটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা। ওই সফরের মাধ্যমে মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়।এরই ধারাবাহিকতায় ০২ সেপ্টেম্বর বুধবারখুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার ড. ফাহরিন আলমগীর। এদিন বিকেলে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে উচ্চশিক্ষা, গবেষণা, টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসায় ব্যবস্থাপনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় ড. ফাহরিন আলমগীরকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।এর আগে কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্যোগে ‘ইন্টিগ্রেটিং সাসটেইনেবিলিটি ইন রেসপনসিবল বিজনেস ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার ড. ফাহরিন আলমগীর। তিনি টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে সমসাময়িক দৃষ্টিভঙ্গি, উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।সেমিনারে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। এ সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

১০

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

১১

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১২

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৬

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৯

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০