নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার পোকখালীতে এক টমটম দূর্ঘটনার তিনজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।২রা সেপ্টেম্বর (বুধবার) বিকেলে পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার হাজী ছৈয়দ আলম,নুর জাহান বেগম ও খোশনারা আক্তার আহত হয়েছেন। কক্সবাজার থেকে পোকখালীর বাড়ী যাওয়ার পথে মুসলিম বাজারে দূর্ঘটনার শিকার হয়েছেন তিন যাত্রী। দূর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে তরুন ইমরান নামের এক পথচারী তাদের কে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। আহতরা মাথায়,হাতে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।এ রিপোর্ট লেখা পযন্ত আহত খোশনারা আক্তার এর মাথায় অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে প্রেরন করা হয়েছেন বলে আহতের ঘনিষ্ঠ আত্বীয় সূত্রে জানা যায়।ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নিবাহী সদস্য শেখ রাশেল- তার পিতা, মাতা এবং ছোট ভাইয়ের স্ত্রী টমটম দূর্ঘটনায় গুরুতর আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা সেবা চলছে। দূর্ঘটনার শিকার টমটম গাড়ীটি পথচারী ইমরানের তত্ত্বাবধানে রয়েছে।
মন্তব্য করুন