Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

ডেস্ক :

মহানগরীসহ খুলনা জেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দিনে-রাতে প্রকাশ্যে গুলি করে হত্যা, জখম ও চাঁদাবাজি এবং দখলদারির ঘটনা ঘটছে। নগরীর বিভিন্ন স্থানে ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক তার চুরি থেকে বড় ধরনের চুরি ঘটছে। যা নগরবাসী তথা নাগরিক জীবনে অনাকাক্সিক্ষত পীড়াদায়ক। এর পাশাপশি মাদক কারবারীদের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাকে কেন্দ্র করে খুন-খারাবি ও ও আধিপত্য নিয়ে অপরাধীদের পরস্পর গোষ্ঠী দ্ব›েদ্বর কারণে পাল্টাপাল্টি হামলার ঘটনা নগরবাসীকে বিষিয়ে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী দুই একটি ঘটনার রহস্য উদঘাটন করতে পারলেও সংখ্যার তুলনায় অতি নগণ্য। অপরাধীদের পেছনে থাকা প্রভাবশালীদের টিকিটিও ধরতে পারছে না। বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। এমতাবস্থায় খুলনা প্রেসক্লাব সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে খুলনা প্রেসক্লাব।উল্লেখ্য, বর্তমান নির্বাচিত সরকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিন্তু প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা কিছু অসাধু ব্যক্তি অপরাধীদের অদৃশ্য সহযোগী হিসেবে কাজ করছে বলে মনে করে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। কেন না সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুলনার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিলেও দৃশ্যমান কোনা অগ্রগতি এখনও খুলনাবাসী পায়নি। সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে। যা রীতিমতো সরকারকে বিব্রত করা হচ্ছে মনে করে সাংবাদিক সমাজ।এছাড়া গত ১২ জুলাই রাতে নগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে চায়ের দোকানে অবস্থান করা অবস্থায় সন্ত্রাসীরা খুলনার চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি করে। ওই ঘটনায় মামলা দায়ের হলেও গত দেড় মাসের অধিক সময় অতিক্রম করলেও প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং নেপথ্যের কারণ পুলিশ উদঘাটন করতে পারেনি। যা খুলনার সাংবাদিক ও নাগরিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি যথাক্রমে সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভে’ঙে যাত্রীদের উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে কেডিএ চেয়ারম্যান

কেএমপি কতৃক শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া মাসুম গ্রেফতার

জুমার নামাজের মধ্যদিয়ে ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক উদ্বোধন 

শিক্ষার আলো ছড়াচ্ছে ৬ দশকের পুরোনো রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্য এখন সরকারিকরণ

ডুমুরিয়া দুধ বাজারে ‘হৃদয় সুইটস’-এর শুভ উদ্বোধন

১০

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপির সৌজন্য সাক্ষাৎ

১২

খুলনাজেলা বটিয়াঘাটা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৩

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর 

১৪

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

১৫

জালালাবাদে বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান

১৬

খুলনায় ভুয়া মানবাধিকার ও হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

১৭

উচ্ছেদ অভিযানের একদিন পরেই ঈদগাঁওতে ফের ফুটপাত দখলের চেষ্টা

১৮

কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

১৯

ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ

২০