নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঈদগাঁও উপ জেলা শাখা কতৃক আয়োজিত দ্বি-বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে মসলিসে আমেলার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ঈদগাঁও আল মাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন সংগঠনের নিজস্ব অফিসে উপজেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ নদবীর সভাপতিত্বে ও মাওলানা ক্বারী রমজানের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠন সাবেক সভাপতি ও বতমান উপদেষ্টা মাওলানা শামসুল হক আজিজি, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুসলিম ইকবাল,সহ সভাপতি শাহজাহান আবদুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শফি,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক ইসলামাবাদী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা মোবারক হোসাইন, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম এবং সদস্য আবদু রহমান বাহারীসহ আরো অনেকে। এতে আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলের প্রতিটি জনপদে ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার আহ্বান জানান। সে সাথে সহ যোগী সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল হক আজিজি।
মন্তব্য করুন