নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২০২৭-২৮ সাল দুই বছর মেয়াদে জেলা শাখার দায়িত্বশীলরা এ কমিটি অনুমোদন প্রদান করেন। ঈদগাঁও উপজেলা শাখা কমিটিতে স্থান পেলেন,মাওলানা মোস্তাক আহমদ নদবী সভাপতি, সহ সভাপতি মাওলানা শাহজাহান আবদুল্লাহ, মাও: এরশাদুল্লাহ, মাওলানা আবদুল হাছান খালভী,সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুসলিম ইকবাল,জয়েন্ট সেক্রেটারী মাওলানা ক্বারী রম জান আলী,এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক ইসলামাবাদী, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ আবদুল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবদু রশিদ,প্রশিক্ষন সম্পাদক মাওলানা মোবারক হোসাইন,দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নাছির উদ্দীন,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু ছালেহ নূর,ছাত্রী-মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মাওলানা হাফেজ নজরুল ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক বেলাল আহমদ, সদস্য যথাক্রমে – মাওলানা আবদুল মজিদ, মাওলানা জুবাইর, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবদু রহমান বাহারী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবদুল গফুর ও মাষ্টার মঈনুদ্দিন। নতুন কমিটি সাধারণ সম্পাদক হাফেজ মুসলিম ইকবাল জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ঈদগাঁও উপজেলা শাখার আওতাধীন সমস্ত সহযোগী সংগঠনকে নতুন রুপে ঢেলে সাজানোর মধ্য দিয়ে সংগঠনকে উজ্জীবিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন মানবিক এবং সামাজিক কর্মকান্ডে সংগঠনের সদস্যদের কাজ করারও আহবান।
মন্তব্য করুন