Bntv245487
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে: ইউজিসি সদস্য ড. আসলাম হোসেন।

প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে গবেষণার সুফল প্রান্তিক কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। তিনি বলেন, শুধু গবেষণা করলেই হবে না; গবেষণার বিষয় নির্বাচন, গবেষণাপদ্ধতি, ফলাফল বিশ্লেষণ থেকে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত মান নিশ্চিত করতে হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘ফ্রম রিসার্চ আইডিয়া টু কিউ১ জার্নাল পাবলিকেশন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আসলাম হোসেন।বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সেমিনার কক্ষে আইসিএসইটিইপি প্রকল্পের সাব-প্রজেক্ট পিআইএন: সি-৫৩-এর উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়। গবেষণা কেবল গবেষণাগার বা ব্যক্তিগত নথিতে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত মূল্য পুরোপুরি কাজে লাগানো যায় না উল্লেখ করে তিনি বলেন, গবেষণার ফলাফল প্রকাশিত হলে তা একাডেমিক সমাজ, নীতিনির্ধারক, শিল্পখাত ও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।ইউজিসি সদস্য বলেন,
নিয়মিত ও উচ্চমানের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও একাডেমিক মর্যাদা বাড়ায়। পাশাপাশি বৈশ্বিক গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে। বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে অধ্যাপক আসলাম হোসেন বলেন, এ ক্ষেত্রে তরুণ গবেষকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশ আরও এগিয়ে যাবে। কিউ১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য নতুন ও সময়োপযোগী গবেষণা ধারণা নিয়ে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনার মানদণ্ড সম্পর্কে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। তিনি বলেন, গবেষণায় নতুন কিছু সৃষ্টি করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক জ্ঞান ও গবেষণা নৈতিকতার ভিত্তি শক্ত করতে হবে। মাভাবিপ্রবিকে গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সেমিনারে গবেষণার উপযোগী ধারণা নির্বাচন, গবেষণার মানোন্নয়ন, কিউ১ জার্নাল নির্বাচন এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল খালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের ৪র্থ শ্রেণির সিভিল স্টাফদের মধ্যে সরকারি মালামাল হস্তান্তর

ডুমুরিয়ায় রঙিন তরমুজ চাষে চমক: স্বাবলম্বী কৃষাণি মিতালী মণ্ডল

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

লবনচরা থানা পুলিশ কর্তৃক ০৩ টি হারানো এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর: কেএমপি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতী শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ গড়ছে খুলনা বিশ্ববিদ্যালয়

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে শ্রেষ্ঠ কুমিল্লার পুলিশ সুপার

১০

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

১১

আখাউড়ায় ১০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান, অব্যাহত!

১২

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন -২০২৬ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বটিয়াঘাটা উপজেলার এমডি খায়রুল ইসলাম জনি।

১৩

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান।

১৪

🏆 জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহনপুর।

১৫

রূপসায় ৮ দলীয় ফুটবলের প্রথম পর্ব শেষ, জয় পেল পুটিমারি সততা একাদশ।

১৬

প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা,

১৭

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প: ইউজিসি

১৮

গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে: ইউজিসি সদস্য ড. আসলাম হোসেন।

১৯

কয়রায় এনজিওকর্মী থেকে জুয়ার মাস্টার এজেন্ট সামাদ

২০