প্রতিনিধি: আবিদুর রহমান আলিফ
লবনচরা থানায় কর্মরত এএসআই/হারান হালদার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মডেলের মোট ০৩ (তিন) টি হারানো মোবাইল ১। OnePlus, ২। Redmi 12C এবং ৩। Xiaomi Redmi A5 উদ্ধার করেন। শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন), কেএমপি, খুলনা এবং সৈয়দ মোশারেফ হোসেন, অফিসার ইনচার্জ, লবনচরা থানা, কেএমপি, খুলনার উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ০৩ টি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। মোবাইলের মালিকগন হারানো মোবাইল ফেরত পেয়ে লবনচরা থানা পুলিশ তথা খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন