Bntv245487
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান।

সিলেট বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:মোঃ আফজাল মিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক বিশ্বনাথের কৃতি সন্তান ড. মুজিবুর রহমান বলেছেন, আমাদের সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে,টিকে থাকা সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা।
তিনি গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড এর উদ্যোগে সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের মধ্যে
‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় যে মহতি কার্যক্রম গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই অগ্রযাত্রায় শামিল হ‌ওয়ার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বমোট ১৪জন সাংবাদিক ও তাদের সন্তানদেরকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হ‌ওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শানুর আলী মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন । সভায় ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত ও সংগঠনের অন্যান্য সকল গোল্ডেন মেম্বার, সিলভার মেম্বার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান , বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব,মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মোঃ জাহান মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান করা হয়।প্রসঙ্গত গত বছর ৫০ লাখ টাকার মূলধন টার্গেট করে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে এবং বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড গঠনের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের আপিলে ৫১ লাখ ২১ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। ইতিমধ্যে প্রতিশ্রুতির প্রায় এক তৃতীয়াংশ অর্থ ফান্ডের নির্ধারিত ব্যাংক একাউন্টে এসে জমা হয়। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মত শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণের এই বৃত্তি প্রদান করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের ৪র্থ শ্রেণির সিভিল স্টাফদের মধ্যে সরকারি মালামাল হস্তান্তর

ডুমুরিয়ায় রঙিন তরমুজ চাষে চমক: স্বাবলম্বী কৃষাণি মিতালী মণ্ডল

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

লবনচরা থানা পুলিশ কর্তৃক ০৩ টি হারানো এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর: কেএমপি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতী শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ গড়ছে খুলনা বিশ্ববিদ্যালয়

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে শ্রেষ্ঠ কুমিল্লার পুলিশ সুপার

১০

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

১১

আখাউড়ায় ১০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান, অব্যাহত!

১২

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন -২০২৬ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বটিয়াঘাটা উপজেলার এমডি খায়রুল ইসলাম জনি।

১৩

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান।

১৪

🏆 জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহনপুর।

১৫

রূপসায় ৮ দলীয় ফুটবলের প্রথম পর্ব শেষ, জয় পেল পুটিমারি সততা একাদশ।

১৬

প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা,

১৭

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প: ইউজিসি

১৮

গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে: ইউজিসি সদস্য ড. আসলাম হোসেন।

১৯

কয়রায় এনজিওকর্মী থেকে জুয়ার মাস্টার এজেন্ট সামাদ

২০