Bntv245487
৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:আফজাল মিয়া

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে চারটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দারবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিডস অব সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৪৭৮, ৪৮০, ৪৮২ ও ৫০৪ নম্বর ঘর উদ্বোধন করা হয়। মোনাজাত ও ফিতা কাটার পর উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, বিশিষ্ট সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল মোক্তার হোসাইন, মাওলানা মোসাহিদ আলী, হাফিজ জামাল উদ্দিন, খালেদ আহমেদ মাসুম, আনোয়ার হোসাইন, শাহজাহান ও সাব্বির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্মিত ঘর পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সিডস অব সাদাকাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় কাজ। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের ৪র্থ শ্রেণির সিভিল স্টাফদের মধ্যে সরকারি মালামাল হস্তান্তর

ডুমুরিয়ায় রঙিন তরমুজ চাষে চমক: স্বাবলম্বী কৃষাণি মিতালী মণ্ডল

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

লবনচরা থানা পুলিশ কর্তৃক ০৩ টি হারানো এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর: কেএমপি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতী শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ গড়ছে খুলনা বিশ্ববিদ্যালয়

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে শ্রেষ্ঠ কুমিল্লার পুলিশ সুপার

১০

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

১১

আখাউড়ায় ১০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান, অব্যাহত!

১২

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন -২০২৬ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বটিয়াঘাটা উপজেলার এমডি খায়রুল ইসলাম জনি।

১৩

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান।

১৪

🏆 জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহনপুর।

১৫

রূপসায় ৮ দলীয় ফুটবলের প্রথম পর্ব শেষ, জয় পেল পুটিমারি সততা একাদশ।

১৬

প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা,

১৭

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প: ইউজিসি

১৮

গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে: ইউজিসি সদস্য ড. আসলাম হোসেন।

১৯

কয়রায় এনজিওকর্মী থেকে জুয়ার মাস্টার এজেন্ট সামাদ

২০