Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি 

কক্সবাজার ঈদগাঁও, নিজিস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর

কক্সবাজারের ঈদগাঁওতে নিদিষ্ট বাস টার্মিনাল না থাকায় সড়কে যাত্রী উঠানামায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ শিক্ষার্থী সমাজ। এছাড়াও প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীসহ শিক্ষার্থীদের। দীর্ঘকাল ধরে কক্সবাজারের ঈদগাঁও  উপজেলায়  বাসষ্ট্যান্ডের নির্ধারিত কোন প্রকার জায়গা না থাকায় বেকায়দায় পড়েন যানবাহন চালকরা। হরেক রকমের গাড়ী ঈদগাঁও বাজার ও স্টেশনের যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা নিরসন হচ্ছেনা। এছাড়াও বাজারের ভেতরের ডিসি সড়কই যেন অঘোষিত বাসষ্ট্যান্ডে পরিণত হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, ভূমি অফিস সংলগ্ন স্থানে মাইজ পাড়া সড়কের টমটম, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ফরাজী পাড়া সড়কের টমটম, পাইপ বাজারস্থ সমিল সংলগ্ন চৌফলদন্ডী সড়কের টমটম, শাপলা চত্ত্বর পয়েন্টের পার্শ্ববর্তী চৌফলদন্ডী লাইনের সিএনজি গাড়ী সড়কের উপর আড়াআড়ি করে যাত্রী উঠানামা করে যাচ্ছে প্রতিনিয়ত। আবার হাইস্কুল গেইটস্থ ত্রি-মুখী পয়েন্টে স্টেশন লাইনের অটো ও বাংলা রিকসার ষ্ট্যান্ডে রুপ নেয়। অন্যদিকে ঈদগাঁও স্টেশনের প্রবেশপথ, ঈদগড় সড়কের রাস্তার মাথা, সৌদিয়া কাউন্টারের পার্শ্ববর্তী স্থান, ভাই ভাই হোটেলের সামনে, পুলিশ বক্স, লাল ব্রিজের পাশে চার চাকার যানবাহন ও সিএনজি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠানামা করায় বিব্রতর অবস্থায় পড়েন সাধারণ পথচারীসহ চাকুরীজীবিরা। পাশাপাশি ঈদগাঁও বাজারে ঔষুধ ও খাদ্যবাহী বড় বড় পরিবহন আসায় যানজট আরো তীব্রতর আকার ধারন করে। নেই কোন প্রকার নিয়মনীতি। বাজার ও স্টেশন এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভোগান্তিতে পড়তে হয়। অভিভাবকদের থাকতে হয় উৎকন্ঠায়। এছাড়াও সরকারী ভূমি অফিস ও ডাকঘরের সামনে সিএনজি ও টমটমের কারনে সেবা নিতে আসা লোকজনরা চরম বিপাকে পড়েন। এসব বিষয়ে দীর্ঘসময় ধরে দেখার যেন কেউ নেই।তাহেরসহ কজন অটোরিকশা চালক জানান, বৃহৎ এলাকায় একটি নিদিষ্ট বাস টার্মিনাল থাকলে নানা যানবাহন রাখার ক্ষেত্রে সুবিধা হত, যাত্রী উঠানামায় নিয়মে চলে আসত। ভোগান্তি থেকে মুক্তি পেতো সাধারণ মানুষ। আজিম,জিয়াসহ আরো কজন জানান, বাজার কেন্দ্রীক যেখানে সেখানে তিন চাকার যানবাহন দাঁড় করার ফলে ভোগান্তিতে পড়েন বাজারে আগত নারী পুরুষরা। গাড়ী রাখার জন্য নিদিষ্ট টার্মিনাল জরুরী। চাকরীজিবি গিয়াস উদ্দিন জানান, ঈদগাঁওতে একটি বাস টার্মিনাল থাকলে, সড়কে ভোগান্তি থেকে  মুক্তি পেতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যানবাহন রাখার সুবিধার্থে টার্মিনাল স্থাপন দাবী। সচেতন মহল জানান, ঈদগাঁও উপজেলায় বাসটার্মিনাল নির্মাণ একটি যুক্তির দাবি। এটি নির্মাণ হলে যানজটের মতো দুর্ভোগ আর ভোগান্তি থেকে ঈদগাঁওবাসী অন্তত মুক্তি পেত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০