Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ!৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি

ডুমুরিয়াপ্রতিনিধি :জি.এম. ফিরোজ, 

কিন্তু চলাচলের উপায় নেই! কোথাও হাঁটুসমান পানি, কোথাও বড় বড় গর্ত—ডুমুরিয়ার গফফার সড়ক এখন যেন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রায় ৮টি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও চরমে উঠেছে।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। একই সঙ্গে ফুলতলা, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের মানুষের ডুমুরিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। অথচ দীর্ঘদিনের ভাঙাচোরা ও জলাবদ্ধতায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রংপুরের বাসিন্দা শক্তি মল্লিক বলেন, প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গফফার সড়কে উঠলেই শুরু হয় দুর্ভোগ। খানাখন্দগুলো অনেক জায়গায় পুকুরের মতো হয়ে গেছে।ভ্যানচালক মো. নজরুল সানা (৫৬), মো. শফিকুল ইসলাম (৫৫), শেখ নজরুল ইসলাম (৭৫) ও আলামিন সরদার (২৮) বলেন, গত দুই-তিন বছর ধরে সড়কের অবস্থা খারাপ। বছরের প্রায় ছয় মাস বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যা আয় করেন, তার বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়।ইজিবাইকচালক মো. মনিরুল বিশ্বাস (৫৮), আব্দুল হাদি বিশ্বাস (৪৫) ও মো. শহিদ বিশ্বাস (৬০) বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।ডুমুরিয়া যুব উন্নয়ন অফিসের মো. পির আলী বলেন, প্রতিদিন অফিসের কাজে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কাজের আশ্বাস, কবে কাটবে দুর্ভোগ?এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, গফফার সড়কের উন্নয়নের জন্য কয়েকবার বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটি আরও উঁচু করে সংস্কার করা হবে, যাতে ভবিষ্যতে পানিতে সড়ক তলিয়ে না যায়।স্থানীয়দের দাবি, বাজেট অনুমোদনের অপেক্ষায় আর কতদিন? দ্রুত সড়কটি সংস্কার ও উঁচু করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা,গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ!৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি কিন্তু চলাচলের উপায় নেই! কোথাও হাঁটুসমান পানি, কোথাও বড় বড় গর্ত—ডুমুরিয়ার গফফার সড়ক এখন যেন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রায় ৮টি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও চরমে উঠেছে।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। একই সঙ্গে ফুলতলা, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের মানুষের ডুমুরিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। অথচ দীর্ঘদিনের ভাঙাচোরা ও জলাবদ্ধতায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রংপুরের বাসিন্দা শক্তি মল্লিক বলেন, প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গফফার সড়কে উঠলেই শুরু হয় দুর্ভোগ। খানাখন্দগুলো অনেক জায়গায় পুকুরের মতো হয়ে গেছে।ভ্যানচালক মো. নজরুল সানা (৫৬), মো. শফিকুল ইসলাম (৫৫), শেখ নজরুল ইসলাম (৭৫) ও আলামিন সরদার (২৮) বলেন, গত দুই-তিন বছর ধরে সড়কের অবস্থা খারাপ। বছরের প্রায় ছয় মাস বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যা আয় করেন, তার বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়।ইজিবাইকচালক মো. মনিরুল বিশ্বাস (৫৮), আব্দুল হাদি বিশ্বাস (৪৫) ও মো. শহিদ বিশ্বাস (৬০) বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।ডুমুরিয়া যুব উন্নয়ন অফিসের মো. পির আলী বলেন, প্রতিদিন অফিসের কাজে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কাজের আশ্বাস, কবে কাটবে দুর্ভোগ?এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, গফফার সড়কের উন্নয়নের জন্য কয়েকবার বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটি আরও উঁচু করে সংস্কার করা হবে, যাতে ভবিষ্যতে পানিতে সড়ক তলিয়ে না যায়।স্থানীয়দের দাবি, বাজেট অনুমোদনের অপেক্ষায় আর কতদিন? দ্রুত সড়কটি সংস্কার ও উঁচু করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গফফার সড়ককে চলাচলের উপযোগী করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গফফার সড়ককে চলাচলের উপযোগী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১০

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১২

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৩

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৪

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৫

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৬

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৭

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

১৮

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৯

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

২০