Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। গত ৬ সেপ্টেম্বর কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মদিনাবাদ ও ৫নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তারকৃতদের পরিচয়:শ্যামনগর (সাতক্ষীরা) এলাকা থেকে: চকবেড়া গ্রামের মোঃ জাহিদ হাসান শেখ (২৪) ও আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২) এবং খলিশাবুনিয়া গ্রামের মোঃ আশিক সরদার (২০)।কয়রা এলাকা থেকে: ৫নং কয়রার মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মন্ডল (৩৫) এবং ৬নং কয়রার মোঃ রমজান হোসেন (২৯)।একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের রুবেল সানা (৪৫) এবং মহারাজপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম (৪৮)।এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০