Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

সুনামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি কুলেন্দু শেখর দাস

সারাদেশের জেলখানাগুলোতে কর্মদক্ষতা,কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ,কারাগারে কারাবন্দীদের নিম্নমানের খাবারের পরিবর্তে উন্নতমানের খাবার পরিবেশন ও র্দূনীতি মুক্ত কারাগার গঠনে অসামান্য অবদান স্বরুপ আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম।তিনি গত ২৭ আগষ্ট সারা বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে তিনজন জেলারের কর্মদক্ষতার মধ্যে সুনামগঞ্জের জেলার হিসেবে শাহনাজ বেগম ঢাকা আইজিপি প্রিজন সদর দপ্তরে আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেনের নিকট হতে তিনি এই সম্মাননা এওয়ার্ড গ্রহন করেন। তিনি সাংবাদিকদের জানান,বিভিন্ন অপরাধে লোকজন যখন কারাগারে অন্তরীন হন, তখন তাদের অনেকের মন মানসিকতা খুবই খারাপ থাকে । তাদের মানসিক অবস্থার কথা আমরা বুঝতে পারি। দেশসেবায় আমরা যারা আইন শৃংখলা বাহিনীতে কর্মরত আছি বিশেষ করে কারাগারে আমরা যারা চাকুরী করি আমাদের মাদক নির্মূলে সচেষ্ট থেকে আমাদের দায়িত্ব হচ্ছে সকল কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করা। কারাবন্দীরা যেন মানসিক কষ্ট কিংবা অশান্তি না পায়,তারা যেন মানসিক প্রশান্তি পান আমাদের সুনামগঞ্জের কারাগারে সকল কারারক্ষীসহ আমরা যারা কর্মরত আছি তাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি যে যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তাদের সঠিক রাস্তায় ফিরে আসার ও আমরা পরামর্শ দিয়ে থাকেন বলে জানান। উল্লেখ্য তিনি গত ১১/১০.২০২৫ইং তারখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০