Bntv245487
১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

ডুমুরিয়া (খুলনা),শেখ মাহতাব হোসেন

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’। সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে।​এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় (সাজিয়াড়া মোড়, ডুমুরিয়া)-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এখন সর্বাপেক্ষা বেশি। কেবল সরকারি উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়; ডুমুরিয়া ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে প্রতিটি গ্রাম ও ইউনিয়ন সবুজে ভরে উঠবে। আমরা যদি আজ প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি করে চারা রোপণ ও তা লালন-পালন করি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ ডুমুরিয়া উপহার দিতে পারব। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে দল-মত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জি এম রোকনুজ্জামান এবং আজীবন সদস্য মাহবুবুল ইসলাম। এছাড়াও ডুমুরিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে ডুমুরিয়াকে একটি সবুজ ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগানোই শেষ কথা নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও জোর দিতে হবে।সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১১ নং সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।​ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০