আরংঘাটা প্রতিনিধি:অনুপম মল্লিক
খুলনার ডুমুরিয়ার শলুয়া বাজার জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির বেহাল দশা। দীর্ঘ কয়েক মাস ধরে এ রাস্তাটি ভেঙে ঘেরের সাথে বিলীন হয়ে গেছে। পথচারী যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে। প্রায় বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে এ জায়গায়। রাস্তার ভিতর ঘেরের পাশের অংশে বড় বড় গর্ত দেখা দিয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে রংপুর গ্রামের শত শত গাড়ি মানুষ চলাচল করে। রোগী পরিবহনের গাড়ি অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে এক পার্শ্ব সম্পূর্ণ ভেঙে যাওয়ায়। অল্প জায়গার ভিতর দিয়েই কোনভাবে ভ্যান চলছে। প্রতিদিন যেভাবে প্রবল টানা ভারী বর্ষণ হচ্ছে। তাতে যে কোন মুহূর্তে রাস্তাটি দোষে গ্রেরের সাথে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বারবার জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত ভেঙে যাওয়া অংশটি মেরামতের কাজের দৃশ্যমান হয়নি।
মন্তব্য করুন