Bntv245487
১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

ডুমুরিয়া, নিজস্ব প্রতিনিধি জি,এম,ফিরোজ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’। সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়, সাজিয়াড়া মোড়, ডুমুরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জি এম রোকনুজ্জামান এবং আজীবন সদস্য মাহবুবুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে ডুমুরিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে ডুমুরিয়াকে একটি সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১১ নং সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০