নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে টমটম,রিকশা,অটোরিকশা ও অটো ভ্যানসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ করা হয়।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত কার্যক্রমের মাধ্যমে এসব লাইসেন্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ির চালক ও মালিকদের হাতে লাইসেন্স তুলে দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।জানা যায়,২০২৬/২০২৭ অর্থবছরের জন্য ইউনিয়নের আওতাধীন মোটরচালিত ও অন্যান্য যানবাহনের লাইসেন্স বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে টমটম, রিকশা, অটোরিকশা ও অটো ভ্যানের লাইসেন্স দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের মধ্যে এসব লাইসেন্স বিতরণ করা হয়।লাইসেন্স বিতরণের ফলে ইউনিয়নের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনা এবং যানবাহনের তথ্য সংরক্ষণে সহায়তা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানবাহন ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।লাইসেন্স গ্রহণকারী গাড়ির মালিক ও চালক ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়ম মেনে যানবাহন পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এতে যানবাহন মালিক ও চালকদের মধ্যে দায়িত্বশীলতা বাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে।ইউনিয়ন পরিষদের পক্ষে সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের প্রয়োজনীয় নিয়মকানুন মেনে লাইসেন্স নবায়ন এবং সংরক্ষণের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।লাইসেন্স বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,যানবাহনের মালিক ও চালকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন