Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের দুর্দশা বাড়িয়ে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার 

নিজেস্ব প্রতিনিধি:অ্যাশেজে ধুঁকতে থাকা ইংল্যান্ডের দুর্দশা আরও বাড়ল। বাঁ হাঁটুর চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন গতি তারকা মার্ক উড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে সারে’র পেসার ম্যাথিউ ফিশারকে।পর্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে আট উইকেটে হারের ম্যাচ চলাকালীনই হাঁটুর চোটে ভোগেন উড। চলতি বছরজুড়ে যে চোট তাকে ভুগিয়েছে, সেটিরই পুনরাবৃত্তি হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড শিবির। এর ফলে তিনি গ্যাবা টেস্টে খেলতে পারেননি এবং এখন নিশ্চিতভাবে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টসহ শেষ তিন ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।৩৫ বছর বয়সী এই পেসার চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ছাড়বেন এবং দেশে ফিরে ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর পার্থ টেস্টই ছিল উডের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে ফের চোটে পড়ায় আবারও থমকে গেল তাঁর ফেরার পথ। বয়স ও ঘন ঘন চোটে পড়ার ইতিহাসের কারণে ইংল্যান্ড দলে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।উডের স্থলাভিষিক্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাথিউ ফিশারকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়নস দলের সঙ্গে রয়েছেন। চলতি সফরে তিন ম্যাচে দুটি উইকেট শিকার করেছেন ফিশার। এর মধ্যে পার্থের লিলাক হিল গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে জ্যাক ক্রলির উইকেটটিও রয়েছে।সম্প্রতি ব্রিসবেনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারা ম্যাচে ৩১ ওভার বোলিং করে ১০৫ রান দিলেও উইকেটের দেখা পাননি ২৮ বছর বয়সী এই পেসার। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত একবারই খেলেছেন তিনি—২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায়, যেখানে ম্যাচে ২১ রানে একটি উইকেট নেন ফিশার।অ্যাশেজে একের পর এক চোটে জর্জরিত ইংল্যান্ড শিবিরের জন্য মার্ক উডের বিদায় যে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০